১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে নাগরিকসেবা উন্নয়ন ও অধিকার আদায় পরিষদের উদ্যোগে ডিসি রোডস্থ ওয়ার্ড অফিস সংলগ্ন এরাকায় গতকাল (২৯ এপ্রিল) সোমবার সন্ধ্যায় ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও নাগরিকসেবা পরিষদের সভাপতি মোহাম্মদ মুছা। পরিচালনা করেন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও সহ সভাপতি আনোয়ার মেম্বার। বক্তব্য রাখেন নাগরিকসেবা পরিষদের সাধারণ সম্পাদক বাবু যদু সিংহ, চকবাজার থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রতন ভট্টাচার্য, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জানে আলম, মুজিবুর রহমান, বিনা মজুমদার কনা, এম এ হান্নান, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা বাবু কিশোর রায়, আবদুল হাকিম মেম্বার, কামাল আহমেদ, গোলাম কাদের, চকবাজার থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সমাজসেবক মোহাম্মদ মাঈনুল কামাল, শ্রমিক লীগের আতাহার আলী সর্দার,আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, যুবলীগ নেতা আমজাদ হোসেন, মোস্তফা হেলাল, কামরুল, দেলোয়ার হোসেন, আফজাল হোসেন, তাহের কোম্পানী, স্বেচ্ছাসেবক লীগের এডভোকেট গৌতম নাগ, নাজিম দেওয়ান, জলিল মুন্না, শ্রমিক লীগের কালু মিয়া, মুজিব, ছাত্রলীগের মোহাম্মদ আকাশ, মহিলা লীগের নিহার সুলতানা, দিলওয়ারা বেগম, জেবুন্নেসা,খাদিজা আক্তার, সোনিয়া আক্তার, নূরজাহান বেগম, নুসরাত জাহান।