লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইসমাইল’র সাথে লোহাগাড়া প্রেসক্লাব’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনের হালাল ডাইন রেস্টুরেন্ট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের(বাপেক্স) ডিজিএম প্রকৌশলী মোঃ আবুল কাসেম, রিয়েল কর্পোরেশনের জোনাল ম্যানেজার ও কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি হারুনুর রশিদ।
লোহাগাড়া প্রেসক্লাব সদস্য সাত্তার সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়া প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক, কার্যনির্বাহী সদস্য রায়হান সিকদার, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন রশিদী, আবদুল ওয়াহাব, আতাউর রহমান মাসুদ,মোছাদ্দেক হোসেন, মোঃ ইউসুফ ও ফরহাদ ইবনে হাসেম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সাংবাদিকেরা কলম সৈনিক। অপরদিকে তাঁদেরকে বলা হয় জাতির বিরেক ও দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কলম সৈনিকেরা দেশ ও জাতির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকেন। এতে দেশের সুনাম ও উন্নয়ন বৃদ্ধি পেতে থাকে। সাংবাদিকেরা সত্যের সন্ধানী। মিথ্যে ও অবৈধ লোভ-লালসা পরিহার করে সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সব সময় সচেষ্ঠ থাকতে হবে। তিনি আরো বলেন,তাঁর সদূর প্রসারী স্বপ্নের মধ্যে রয়েছে লোহাগাড়ায় একটি ভাষা শিক্ষাকেন্দ্র ও একটি কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করা৷ এর ফলে এলাকার জনগণ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হবে।