রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন দ্রুতই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তিনি ফিরলেই নির্বাচনের জন্য বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে বলে ।
তিনি আরও বলেন, খুব দ্রুত তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি বলছি না তখন নির্বাচন হয়ে যাবে। তবে তিনি দেশে এলে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে সারাদেশে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনকে তিনি অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা হবে বলেও উল্লেখ করেন।
এসময় আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল প্রসঙ্গে তিনি বলেন, আজকে দেখলাম আওয়ামী লীগ এক জায়গায় মিছিল দিচ্ছে। এক জায়গায় বলছে- জয়, দেড় মাইল দূরে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে বলছে- বাংলা। এই হচ্ছে এখন আওয়ামী লীগের অবস্থা। সুতরাং এই অবস্থা থেকে যাতে তারা মুক্তি না পায়, সেই রকম রাজনীতি বাংলাদেশে আমাদের স্থাপন করতে হবে।