নিউজ চাটগাঁর ফটো সাংবাদিক ডাংকু সরকারের শ্বশুর আর নেই ; সম্পাদকের শোক

নিজস্ব প্রতিবেদক : দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার ফটো সাংবাদিক ডাংকু সরকার এর শ্বশুর, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা মাইগাতা গ্রামের ঘোষ বাড়ী নিবাসী সমাজ হিতৈষি বাদল ঘোষ (৭৪) ১৬ মার্চ ইহলোক ত্যাগ করে পরলোকগমন করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান, নাতি- নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি।

স্বর্গীয় বাদল ঘোষ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, আবাসিক সম্পাদক অঞ্জন কুমার সেন, উপদেষ্টা সম্পাদক স্বপন মল্লিক প্রধান সুজন বিশ্বাস, পত্রিকার আইন উপদেষ্টা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জালাল উদ্দিন, বার্তা সম্পাদক ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজাজার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মুহাম্মদ মুছা, আন্না ভট্টাচার্য্য,দীপংকর দাশ গুপ্ত, টিপুশীল জয়দেব, আইন সম্পাদক এডভোকেট এ টি এম কামরুল ইসলাম, মোহাম্মদ হাছান সোহরাব উদ্দিন,শিপক কুমার নন্দী,উপজেলা প্রতিনিধিবৃন্দ, সহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এক শোক বার্তায় সম্পাদক, স্বর্গীয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

তার অন্ত্যেষ্টিক্রিয়া বরমা শ্রীশ্রী শ্মশান কালী মন্দিরে সম্পন্ন হয়েছে।

প্রয়াত বাদল ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান আগামী ৩১ মার্চ নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।

0Shares

নিউজ খুজুন