চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ থানার পূর্ব বরকল গ্রামের যুগী পাড়ায় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ চন্দনাইশ— সাতকানিয়া আংশিক আসনের মনোনয়ন প্রত্যাশী এবং একাদশ জাতীয় সংসদ ২০১৮ এ প্রাথমিক বিএনপি থেকে নমিনেশন প্রাপ্ত আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক চৌধুরী। নিজ মানবিক উদ্যোগে দারিদে্র্যর কষ্টে নীরব মানুষদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি এগিয়ে আসন তিনি। সনাতনী ধর্মাবলম্বী অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে অনন্য সামাজিক সম্প্রীতির উদাহরণ স্থাপন করা হয়। এ উদ্যোগ সমাজে ভালোবাসা ও স¤প্রীতির আলো জ্বালায়। এই আলোকধারা আজন্ম প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা।
প্রধান অতিথি আরো বলেন, আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন চট্টগ্রামে গর্ব আমাদের প্রধান উপ ড. মুহাম্মদ ইউনুছ সাহেবের অধীনে দেশের সকল দল মত নির্বিশেষে সার্বজনীন একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি উপস্থিত সকলকে জাতীয় প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান এবং এ বিএনপি কতৃর্ক যাকে মনোনয়ন দেওয়া হবে তার সাথে একাত্বতা ঘোষনা করে এবং তার সাথে দেশ ও সমাজ উন্নয়নের কাজ করার অঙ্গীকার করেন।
ত্রাণ গ্রহণকারীরা এই উদ্যোগে আনন্দ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। সভায় অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার ওলামা দলের সিনিয়র যুগ্ম—আহবায়ক হাফেজ মাওলানা মোঃ ফোরকান, ওলামা দল নেতা চট্টগ্রাম মহানগর সেক্রেটারী জননেতা মাওলানা জয়নুল আবেদীন, ওলামাদল নেতা মাওলানা শোয়াইব, আলহাজ্ব জাফর উল্লাহ খান চৌধুরী, জাতীয়তাবাদী ওলামাদলের মহানগর নেতা মাহফুজুর রহমান, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা মিশকাত প্রমুখ।