দেশে শীতের আমেজ : কুয়াশা উষ্ণতার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নেমে এসেছে শীতের আমেজ। সকালবেলা সূর্যের দেখা মেলে দেরিতে, বাতাসে ঠান্ডার ছোঁয়া, আর কুয়াশার পর্দায় ঢেকে গেছে গ্রাম থেকে শহর। নভেম্বরের এই সময়েই শুরু হয় শীতের সূচনা—যা বয়ে আনে এক অন্যরকম আবেশ। গ্রামীণ জনপদে ভোরবেলায় দেখা যায় ঘন কুয়াশা। মাঠে শিশিরে ভেজা ঘাস, গাছের পাতায় জমে থাকা পানিকণা—সব মিলিয়ে এক স্নিগ্ধ পরিবেশ। কৃষকেরা ধান কাটা শেষে বিশ্রাম নিচ্ছেন, কেউবা আগুন পোহাচ্ছেন উঠোনে।

 

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কিছুটা কমতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে বলেও জানানো হয়।

 

শীতের রাতে গ্রামের উঠোনে আগুন পোহাতে বসে গল্পের আসর।  এ বছর ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমতে পারে। তবে এই হালকা শীতেই মানুষ খুঁজে পায় স্বস্তি, বিশ্রাম আর আনন্দের ছোঁয়া।শীত মানেই পিঠা-পায়েসের সময়। গ্রামে এখন ভাপা, পাটিসাপটা, চিতই আর খেজুরের রসের গন্ধে মাতোয়ারা চারদিক। শহরেও চলছে পিঠা উৎসব—রেস্টুরেন্ট, ক্যাফে আর মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী স্বাদের নানা আয়োজন।

 

 

0Shares

নিউজ খুজুন