দেশে আজ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম জামাল এর সাথে তাঁর নিজস্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোজাম্মেল হক চৌধুরী। সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, দেশে আজ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে। এই লড়াইয়ে ওলামা সমাজ আমাদের নৈতিক শক্তি ও প্রেরণার উৎস। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সিনিয়র নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
সাক্ষাতকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী মূল্যবোধ ও জাতীয় ঐক্য রক্ষার প্রয়োজনীয়তা, ধর্মীয় শিক্ষার বিস্তার এবং দেশের সামগ্রিক নৈতিক পুনর্জাগরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। উভয় নেতা মত প্রকাশ করেন যে—নির্বাচনকে ঘিরে দেশে ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। এ সময় বিএনপি ও ওলামা দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নির্বাচনী পরিবেশে জনগণকে সচেতন করা, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং ইসলাম ও দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য গঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম জামাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা ও জাতীয় ঐক্যের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা বিশ্বাস করি, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও দেশের ভবিষ্যৎ রক্ষা করতে ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সর্বদা ইসলামপ্রেমী শক্তির সঙ্গে একযোগে কাজ করবে, যাতে দেশ একটি ন্যায়ভিত্তিক, নৈতিক ও শান্তিপূর্ণ পথে এগিয়ে যেতে পারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোজাম্মেল হক চৌধুরী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। ওলামা সমাজ ইসলাম ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ করে একটি সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায়। আজকের এই সৌজন্য সাক্ষাৎ বিএনপি নেতৃত্ব ও ওলামা সমাজের পারস্পরিক আস্থা ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে।

সাক্ষাতের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশব্যাপী শান্তিপূর্ণ নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার, ইসলাম ও জাতির মুক্তির জন্য আল্লাহর সাহায্য কামনা করা হয়।

0Shares

নিউজ খুজুন