তরুণদের মানবিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

যুব সমাজের মধ্যে শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনা বিকাশের লক্ষ্যে “Peace Youth Carnival 2026” উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের বাস্তবায়নে চট্টগ্রাম রাইফেল ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার যুব প্রধান মো. সিরাজুল করিম হিরো। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপ-যুব প্রধান ১ ও ২ আব্দুর রহমান অপি, অভিষেক চৌধুরী ও সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান উম্মুল আখয়াঁর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী।

আলোচনা সভার শুরুতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, মানবসেবায় অবদান এবং রেড ক্রিসেন্ট আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক এবং পিএস টু চেয়ারম্যান মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত যুব স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, “Peace Youth Carnival তরুণদের মানবিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শান্তি, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে মানবকল্যাণে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “রেড ক্রিসেন্টের মূল শক্তি হলো এর স্বেচ্ছাসেবকরা। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা ধারণ করে তরুণদের সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভা শেষে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থিত অতিথি, স্বেচ্ছাসেবক ও দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

0Shares

নিউজ খুজুন