ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ), অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. এস এম শামীম রেজা (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ) এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।
তফসিল অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ধাপ নিম্নরূপ: ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ ,৬ আগস্ট খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময়:, বিকাল ৪টা পর্যন্ত। ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বিকাল ৪টা।
মনোনয়নপত্র বিতরণ: ১২ আগস্ট ২০২৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ: ১৯ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট দুপুর ১টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৬ আগস্ট বিকাল ৪টা ভোট গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫।(সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত )। ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ৯ সেপ্টেম্বর।
ডাকসু সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভাকক্ষে ও হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
পাঠক সংখ্যাঃ ৭৫
0Shares