জে এম সেন হলে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম বিভাগীয় উৎসব

ডেস্ক রির্পোট :  যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ জন্ম মহোৎসবের (চট্টগ্রাম বিভাগীয় উৎসব) দুইদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২৭ নভেম্বরে থেকে চট্টগ্রামের ঐতিহাসিক জে.এম.সেন হল প্রাঙ্গণে শুরু । দুদিন ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে মাঙ্গলিক বেদ পাঠ,উষাকীর্তন,সমবেত বিনতি প্রার্থনা,নামজপ ও ঠাকুরের আশীষবাণীসহ অমিয় গ্রন্হাদি পাঠ,নাম সংকীর্তন,প্রতিযোগিতা,চিকিৎসক সম্মেলন, মাতৃসম্মেলন,প্রসাদ বিতরণ, ছড়াগানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান,ধর্মীয় আলোচনা সভা,সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা,মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশের প্রখ্যাত শিল্পীর একক পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মহতী অনুষ্ঠানমালার শুভানুষ্ঠানে সমবেত হয়ে আমরা সবাই প্রিয়পরমের অমিয় আশিষে অভিদীপ্ত হওয়ার জন্য উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র আচার্য,সম্পাদক অজয় কুমার ধর ও উৎসবের প্রধান সমন্বয়কারী তাপস কুমার নন্দী বিনীত অনুরোধ জানিয়েছেন।

0Shares

নিউজ খুজুন