বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যবস্হাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম অঞ্চলের প্রথম রাউন্ডের খেলা শুরু হচ্ছে। বিকেল তিনটায় শুরু হবে প্রত্যেকটি ম্যাচ। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা ও নোয়াখালী জেলা দল। বেলা আড়াইটার খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার বনাম খাগড়াছড়ি , ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফেনী বনাম বান্দরবান , রাঙামাটি জেলা স্টেডিয়ামে রাঙামাটি বনাম লক্ষ্মীপুর জেলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
উল্লেখ্য জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দল সমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। গত ৩০ আগস্ট মুন্সিগঞ্জ জেলার বীরশ্রেষ্ঠ ফ্লা. লে.মতিউর রহমান স্টেডিয়ামে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।দেশের ৬৪ জেলা ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে ।
প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে।প্রত্যেক অঞ্চল হতে ২ টি দল চুড়ান্ত পর্বে উন্নীত হবে। চুড়ান্ত পর্বে ৮ টি রাউন্ড অব ১৬ এ খেলা , কোয়ার্টার ফাইনাল ৪ টি , সেমি ফাইনাল ২ টি খেলা এবং তৃতীয় স্হান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।
পাঠক সংখ্যাঃ ১৩১
0Shares