জরিপ প্রচেষ্টার ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে : আখতার

রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির ‘জাতীয় প্রতিনিধি সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন ক্ষমতা কারা পাবে না পাবে এইসব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেখান থেকে দূরে সরে যাওয়ার যে প্রচেষ্টা চলছে, সে প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, আমরা খুব স্পষ্ট করে বলি- সংস্কার নিয়ে কথা না বলে বিএনপি-জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত মন্তব্য করে আমরা খেয়াল করে দেখছি যে বাংলাদেশের মানুষ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা ২৪-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, যারা শাহাদাৎবরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ গড়তে চেয়েছিল সেই সংস্কারের কথা বিএনপি-জামায়াত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কীভাবে ক্ষমতা দখল করবেন কীভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি-পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন।

যদি নতুন বাংলাদেশের যে স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে যারা সংস্কারের পক্ষে কথা বলছে, যারা বিভাজনের রাজনীতির যে বাইনারি সেই বাইনারিতে না গিয়ে বাংলাদেশের নাগরিকদের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে মর্যাদাবান করে তোলার রাজনীতি করছে, উপস্থাপন করছে, সেই রাজনীতির সঙ্গেই বাংলাদেশের জনগণকে থাকতে হবে।

0Shares

নিউজ খুজুন