জমির টপ সয়েল কাটার অপরাধে ২ ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলাধীন পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকায় কৃষি জমির টপ সয়েল কেটে মাটি পাচার কারার দায়ে মাটি ভর্তি ডাম্পার গাড়িসহ ২ জনকে আটক করা হয়েছে। গত ২৩ এপ্রিল দিবাগত রাত আনুমাণিক পৌণে ১ টায় সময় লোহাগাড়া থানা পুলিশের হাতে মাটি পাচার কাজে ব্যবহৃত মাটি ভর্তি ডাম্পারসহ আটক হয়। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল লায়েল-কে জানালে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক মাটি ভর্তি ডাম্পার এবং মাটি কর্তন ও পাচার কাজে সংশ্লিষ্ট ২ জনকে আইনের আওতায় নিয়ে আসেন। পরে মোবাইল কোট আইনে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করে সাতকানিয়া থানাধীন ছদাহা ইউনিয়নের নুুরুল আমিনের পুত্র মোঃ মামুন (২৩) কে ৩৫ হাজার টাকা এবং লোহাগাড়া উপজেলাধীন জঙ্গল পদুয়ার হোসাইন সিকদার পাড়ার মৃত আবদুল আলমের পুত্র মোঃ আরিফ (২৫) কে ৩৫ হাজার টাকা সর্বমোট ২ জনকে ৭০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, অত্র উপজেলায় শুধু জমির টপ সয়েল কর্তন নয় বরং কোন ধরণের অপরাধীকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে তিনি সব সময় নজরদারি রাখছেন বলে জানান।

0Shares

নিউজ খুজুন