ছড়া : হবে জ্ঞানী – ফারজানা আফরোজ

বড় হয়ে লিখবে থিসিস
বললো ছোট্ট জনি।
বাবার মুখে এই শব্দটা,
শুনেছে সে কালই।

বাবা বোঝাল থিসিস মানে
বুঝল সে আজি।
থিসিস লিখবে,পড়ে শোনাবে,
হবে অনেক জ্ঞানী।

থিসিস করবে এমন বিষয়ে
ভাবছে বসে খোকা,
যে বিষয়ে কেউ লেখে নি,
বিষয়টা হবে মজার।

পড়বে অনেক মোটা বই
হবে বিদ্যাসাগর।
বাবা তাতে ভীষণ খুশি,
করল অনেক আদর।

পি.এইচ.ডি টাও করবে সে
ডিগ্রি নেবে অনেক।
তারপরেটে বিলাবে জ্ঞান
সবাইকে অকাতরে।

0Shares

নিউজ খুজুন