ছড়া ; যমজ বোন – ফারজানা আফরোজ

রিমি,সিমি যমজ বোন

ভারি মিষ্টি পরি দুজন।
পোশাক পড়ে একই রকম,
চলন-বলন মিল ভীষন,
কথা তাতেও নেই ব্যতিক্রম,
হাসি-খুশি আর চঞ্চল।

আশেপাশের মানুষ জন
পড়ে যায় গোলক ধাঁধায়।
রিমিকে সিমি ভেবে,
বাধায় তারা গন্ডগোল।
প্রায়ই হয় নানান মজা,
বলতে কি আর হয়।
দুজনেই ছাত্রী ভালো,
সবার প্রিয় দুজন।

0Shares

নিউজ খুজুন