রং বেরঙর পাপড় সাজাই
খাবো মজা করে।
খোকা-খুকির আবদারে
বানাই ঝুড়ি ভরে।
শাবু দানার পাপড়
মচমচা আর গরম গরম।
যদি বল বেচতে পারি,
বৈশাখেরই মেলাতে।
সাথে আছে মাটির পুতুল
গড়ব মনের মত।
হাত,পা,চোখ দিয়ে সব,
বেচব একই সাথে।
কেউ যদি কিনতে চাও
এসো নববর্ষের মেলাতে।
দেখা হবে প্রানের মেলায়,
হরেক জিনিস পাবে।
পাঠক সংখ্যাঃ ১২৮
0Shares