চসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

নগরীর বিমান বন্দর জননেত্রী শেখ হাসিনা সড়কের ভিআইপি অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনে। অভিযানে ফুটপাত ও রাস্তার দুই পার্শ্বে অবৈধ ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাটার ফ্লাই পার্কের সম্মুখে প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
রবিবার দুপুরে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সার্বিক তত্ত্বাবধানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। উচ্ছেদ অভিযানের পর সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এলাকাটি পরিদর্শন করেন উদ্ধারকৃত এলাকায় বেষ্টনী তৈরির নির্দেশ দেন।

0Shares

নিউজ খুজুন