সাতকানিয়া প্রতিনিধি : দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী চরতী দুরদুরী মুহাম্মদীয়া (صلى الله عليه وسلم) সিনিয়র মাদ্রাসার আগামী ছয় মাসের জন্য ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক মনোনীত মাদ্রাসাটির অন্যতম প্রতিষ্ঠাতা, জমি দাতা ও সাবেক অধ্যক্ষ আল্লামা শাহ মুহাম্মদ হোছাইন (রাহ) এর সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সংগঠক ও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সাব-এডিটর মুহাম্মদ আবু বকর সিদ্দিক এর সাথে মতবিনিময় করে চরতী দুরদুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলী।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চরতী দুরদুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মাহবুবুর রহমান ফরহাদী , প্রধান শিক্ষক শংকর বসাক সহ শিক্ষকমণ্ডলী।
এসময় তারা চরতী দুরদুরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুহাম্মদ আবু বকর সিদ্দিক তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পাঠক সংখ্যাঃ ১৫৮
0Shares