চরতী মুহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন নিউজ চাটগাঁ পত্রিকার সাব-এডিটর  আবু বকর

সাতকানিয়া প্রতিনিধি :  দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী চরতী দুরদুরী মুহাম্মদীয়া (صلى الله عليه وسلم) সিনিয়র মাদ্রাসার আগামী ছয় মাসের জন্য ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে বাংলাদেশ মাদ্রাসা  শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক  মনোনীত হয়েছেন মাদ্রাসাটির অন্যতম প্রতিষ্ঠাতা, জমি দাতা ও সাবেক অধ্যক্ষ আল্লামা শাহ মুহাম্মদ হোছাইন (রাহ) এর সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সংগঠক ও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সাব-এডিটর  মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

বাংলাদেশ মাদ্রাসা  শিক্ষা বোর্ড, ঢাকার রেজিস্ট্রার (প্রশাসন)  প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত মুহাম্মদ আবু বকর সিদ্দিক সভাপতি, মাদ্রাসার সুপার পদাধিকারবলে মুহাম্মদ আমীন হানাফী সদস্য সচিব, মোহাম্মদ আনিছুল হক চৌধুরী শিক্ষক প্রতিনিধি ও আহমদর রহমান অভিভাবক প্রতিনিধি হিসেবে কমিটিতে মনোনীত করা হয়েছে।

মুহাম্মদ আবু বকর সিদ্দিক সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক প্রার্থী, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চরতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সহ-সভাপতি, জনকল্যাণমূলক সংস্থা চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর আজীবন সদস্য ও  নিষ্ঠা ফাউন্ডেশন এবং আলোর দিশা ফাউন্ডেশনের আজীবন ও ইসি মেম্বারের দায়িত্বে পালনে নিয়োজিত। তাছাড়া তিনি অসংখ্য স্বেচ্ছাসেবী, মানবিক ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি পদে মুহাম্মদ আবু বকর সিদ্দিকের মত তরুণ সমাজসেবক মনোনীত  হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন শুভেচ্ছা জ্ঞাপন করে আনন্দ প্রকাশ করেছেন।

মুহাম্মদ আবুবকর সিদ্দিক অনুভূতিব্যক্ত কালে বলেন,  চরতী দুরদুরী মুহাম্মদীয়া (দ.) সিনিয়র মাদ্রাসার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন এবং সামগ্রিক উন্নয়নসহ যুগোপযোগী একটি আধুনিক মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করাই আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

0Shares

নিউজ খুজুন