চরতী মুহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার নবাগত সভাপতিকে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতকানিয়া প্রতিনিধি :  চরতী মুহাম্মদীয়া (দ.) সিনিয়র মাদ্রাসায় আজ এক আনন্দঘন পরিবেশে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। এডহক কমিটির সকল সদস্য, অতিথিবৃন্দ ও নব নিয়োগ প্রাপ্ত শিক্ষকদেরকেও ফুল দিয়ে বরন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো আমীন হানাফী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ও আলোচ্য সূচী পেশ করেন এবং উপাধ্যক্ষ মাওলানা ওমর ফারুক নতুন সভাপতি, সদস্য ও অতিথিদেরকে স্বাগত জানিয়ে সংক্ষেপে মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

নব নিযুক্ত সভাপতি মুহাম্মদ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মনজুর আহমদ সওদাগর, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম সিকদার, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ মেম্বার, অভিভাবক প্রতিনিধি আহমেদুর রহমান, এতিমখানার সভাপতি মাও আবু তাহের মিসবা, মাও নুরুল হক আলকাদরী, জাহাঙ্গীর আলম জিহাদী, আইয়ুব আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌ, সেলিম চৌ,মাস্টার ইসমাইল, যুবনেতা লোকমান হাকিম, সেলিম বাংলা, নাসির মেম্বার, মো: জাহেদ, ছাত্রনেতা মোরশেদ, সামী ও শিক্ষক -কর্মচারীগণ সহ অনেক শুভাকাঙ্ক্ষী, শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক তার বক্তব্যে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “একটি বিদ্যালয়ের প্রাণ হলো শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। সকলের নিষ্ঠা ও প্রচেষ্টাই একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গঠনে সহায়ক।” তিনি মাদরাসার সকল কার্যক্রমে শুভকাঙ্খী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা কামনা করেন। সভায় অতিথিগন অনেক পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন।

বক্তারা বলেন, “নবনিযুক্ত সভাপতির আগমনে আমরা আনন্দিত। আমরা আশা করি, তার সুদক্ষ নেতৃত্বে আমাদের মাদরাসা শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে আরও এগিয়ে যাবে।” পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি হয়।

0Shares

নিউজ খুজুন