চট্টগ্রাম-৯ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান এর সাথে নারীনেত্রী দীপু মহাজনের সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি : ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের সনাতনী জনসাধারণের উদ্যােগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে আত্নার সদ্গতি কামনায় আয়োজিত প্রার্থনা সভায় হাজারী লেইন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

আয়োজিত প্রার্থনা সভা শেষে চট্টগ্রাম -৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এর সাথে কুশল বিনিময় করেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহিলা সম্পাদিকা, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের মহিলা সম্পাদিকা দীপুনিতা দাশ প্রকাশ দীপু মহাজন।

এসময় জাতীয়তাবাদী আদর্শের অনুপ্রাণিত কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে  আহবান জানান।

প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

0Shares

নিউজ খুজুন