চট্টগ্রাম-১০ উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুর জয়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীকে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ ৩০ জুলাই সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নির্বাচনি ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ।
প্রাপ্ত ১৫৬ ভোট কেন্দ্রের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছে ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পেয়েছেন ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পেয়েছেন ৩৬৯ ভোট।
মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩টি। যা শতাংশের হিসেবে ১১দশমিক ৭০ শতাংশ।

0Shares

নিউজ খুজুন