ডেস্ক রির্পোট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে Bangladesh Red Crescent Society Order, 1973 (President’s Order No. 26 of 1973) এর 7(4) ধারা অনুযায়ী আগামী তিন মাসের জন্য নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি ২৪ সেপ্টেম্বর সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি স্বাক্ষরিত আদেশে গঠন করা হয়।
বর্তমানে পদাধিকারবলে নতুন অ্যাডহক কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী। বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুর ইসলাম ইউসুফ কমিটির ভাইস চেয়ারম্যান এবং অ্যাডভোকেট মোঃ ইফতেখার হোসেন চৌধুরী (মহসিন) সেক্রেটারি এবং ৮ জনকে সদস্য সহ মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন— নাজমুল মোস্তফা আমিন,ডাঃ তাসলিম চৌধুরী, হুমায়ন কবির চৌধুরী (আনসার), অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, মো. আসিফ চৌধুরী, মোঃ আমির হোসেন জুয়েল ও অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেল।
এছাড়া, কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বে (২৩ ডিসেম্বর ২০২৫ এর আগেই) সোসাইটির গঠনতন্ত্রের Article 9B (3) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে, যার মেয়াদ Article 9B (4) অনুযায়ী প্রযোজ্য হবে।