চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যােগে শ্রমজীবিদের মাঝে উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় মহান শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবি মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়। গত ১লা মে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী এবং শ্রমজীবি মানুষের মাঝে উপহার স্বরূপ গামছা বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শহিদুল ইসলাম পিন্টু, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, ইউনিট লেভেল অফিসার ও হাসপাতালের ইনচার্জ আবদুল মান্নান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, উপ যুব প্রধান-২ ফয়সাল হোসেন, প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী সহ যুব স্বেচ্ছাসেবকরা।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, এই শ্রমজীবি মানুষের কল্যাণ এবং শ্রমজীবি মানুষের আত্নত্যাগে আমরা দিন দিন বিভিন্ন কিছু অর্জন সম্ভব হয়। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা এই মানুষ গুলো সম্মান করতে পারছি। তাদের সম্মানিত করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই বছরের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিকা রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে সকলকে একসাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

0Shares

নিউজ খুজুন