নিজস্ব প্রতিবেদক : মাত্র ২৮ দিনের ব্যবধানে চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ২৫ তম বিসিএস এর কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা । তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো।
একই স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের আরো আট জেলায় জেলা প্রশাসক পদে নতুন পদায়ন করা হয়েছে।
পাঠক সংখ্যাঃ ৫৭
0Shares