চট্টগ্রামের নতুন ডিসির যোগদান

ডেস্ক রির্পোট : চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ ১৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ইতোপূর্বে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত জেলা প্রশাসক দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এছাড়াও জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য,  ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ২৫ তম বিসিএস এর কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

0Shares

নিউজ খুজুন