নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
আজ ১২ মে রোববার দুপুরে নগরীর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়য়।
সৌজন্য সাক্ষাৎকালে চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে বন্দরনগরী ও জেলাকে এগিয়ে নেওয়ার জন্য দুইজনেই ঐকমত্য পোষণ করেন ।
সাক্ষাতকালে আরো উপস্থিত চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম এবং চউকের সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান।
পাঠক সংখ্যাঃ ১৪১
0Shares