
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন রৌফাবাদ এলাকায় গুলিবিদ্ধ হওয়া শিশু রেশমি আক্তার (১১) ১৪ মে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে মৃত্যু বরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মে রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে শিশু রেশমি আক্তার গুলিবিদ্ধ হয়। বাসা থেকে বের হয়ে একটি দোকানের সামনে দিয়ে পান কিনতে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার বাম চোখ দিয়ে ঢুকে মস্তিষ্কে আটকে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে পরে বেসরকারি একটি হাসপাতালের আইসিউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পাঁচ ভাইবোনের মধ্যে রেশমি সবার ছোট।
পাঠক সংখ্যাঃ ১৩
0Shares
