ডেস্ক রিপোর্ট : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম কোর্টহীল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট এম লোকমান শাহ এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম কোর্টহীল জামে মসজিদের পেশ ইমাম।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের আহ্বায়ক এডভোকেট তারিক আহমেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ রফিকুল হক, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও স্টিয়ারিং কমিটির সদস্য এডভোকেট আবু নাসের বিন হাশেম, কেন্দ্রীয় সমন্বয়ক ও স্টিয়ারিং কমিটির সদস্য এডভোকেট তৌহিদ হোসাইন সিকদার, এডভোকেট এইচ. এস. আবুল হাসান, এডভোকেট মঈন উদ্দিন, এডভোকেট এরশাদুর রহমান রিটু, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট জায়েদ বিন রশিদ, সমন্বয়ক এডভোকেট আব্দুল সবুর, এডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী, চসিক মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী, এডভোকেট ছৈয়দুল আমিন, এডভোকেট শামসুদ্দিন, এডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী, এডভোকেট আবুল মনসুর শিকদার, এডভোকেট মোঃ বদরুল রিয়াজ, এডভোকেট দিদার আলম টিপু, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোস্তাক সালাম তালুকদার ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
গণতন্ত্র পন্থী ও বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন কারানির্যাতিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শারীরিক সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দরা মোনাজাতে দোয়া করেন। যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর শারীরিক সুস্থতার জন্য নেতৃবৃন্দরা মোনাজাতে দোয়া করেন।