খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বই উৎসব অনুষ্ঠিত

খাগড়াছড়ি থেকে তমাল দাশ লিটন : খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতের সকালে প্রথমেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এরপর আলোচনা সভা ও বিতরণ করা হয়।
বই বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী ফারহানা আক্তার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল রুবায়েত আলম । নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

0Shares

নিউজ খুজুন