কোটা সংষ্কার আন্দোলন সংঘর্ষে চট্টগ্রামে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে নিহত তিনজন। পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩০ থেকে আরো বেশি ।
১৬ জুলাই বিকেলে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, ফারুক, ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ শান্ত। ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বাকি একজনের নাম ফয়সাল আহমেদ শান্ত, তার বিভিন্ন সামাজিক মাধ্যমে পরিচয়ে দেখা যায় বাকলিয়া কলেজের এইচ এসসি ২৩ ব্যাচের শিক্ষার্থী ।

0Shares

নিউজ খুজুন