কারিগরি শিক্ষা উচ্চ শিক্ষায় বাঁধা নয় বরং দক্ষতা উন্নয়ন

বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস এর আয়োজনে ‘TVET for All’ শীর্ষক কর্মশালা ১০ নভেম্বর চট্টগ্রামের বায়েজিদ থানায় অবস্থিত স্টারলিড গ্রামার স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা উচ্চ শিক্ষায় বাঁধা নয়, বরং জীবনের জন্য বিকল্প পদ্ধতি। এই কর্মশালায় সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব,কর্মসংস্থানের সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ তাসিন শেখ, সহকারী শিক্ষক সানজিদা আক্তার। কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেড কর্মরত সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) , মোঃ তৌহিদুল ইসলাম, আবুল খায়ের স্টিল প্রোডাক্ট লি: কর্মরত উপ- সহকারী প্রকৌশলী শুকরিয়া আক্তার মুন্নি, সার্টিফাইড ট্রেইনার মশিউর ইসলাম রাজু। বক্তারা বলেন, আজকের বিশ্বে কারিগরি

শিক্ষা শুধুমাত্র চাকরির পথ নয়, বরং আত্মনির্ভরতার এক বাস্তবমুখী উপায়।ওয়ার্কশপে শিক্ষার্থীদের জানানো হয় যে, TVET বা Technical and Vocational Education and Training হলো এমন এক শিক্ষা পদ্ধতি যা দক্ষতা উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষার পথও উন্মুক্ত রাখে। কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্প, সেবা ও উদ্যোক্তা খাতে সফলভাবে নিজেদের গড়ে তুলতে পারে। কর্মশালায় শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক আলোচনা, ভিডিও উপস্থাপন ও স্ব–আবিষ্কারের কিছু কার্যক্রমে যুক্ত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মশালা আরও বিভিন্ন বিদ্যালয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ শিক্ষার্থীরাও দক্ষতা
উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে অবগত হতে পারে।

0Shares

নিউজ খুজুন