কভু হারা,কভু জেতা
লেখা হয় জীবন পাতা।
জয়ী হতে হতেও হারা,
হেরে হেরে জিতে যাওয়া।
এরই নাম ছুটে চলা
হারিয়ে খুঁজে পাওয়া।
পেয়ে কভু হারিয়ে ফেলা,
জোয়ার ভাটার খেলা,
তরী তবু বয়ে চলা।
হঠাৎ পাওয়া কিছু সুখ দুঃখকে ছুটি দেওয়া।
পথ ভোলা সুখগুলো,
দু’হাতে কুড়িয়ে নেওয়া।
আলো-ছায়া পাশাপাশি থাকে যেন কাছাকাছি।
রোদ্দুর-বৃষ্টির খেলা, অজানাতে হেঁটে চলা।
পাঠক সংখ্যাঃ ১৪৫
0Shares