একনেক সভায় ১২টি প্রকল্প অনুমোদন

ডেস্ক রির্পোট : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে।প্রকল্পগুলোর বাস্তবায়ন হবে সরকারের তহবিলের মাধ্যমে। এটি চলতি অর্থ বছরের ৫ম একনেক সভা।সভা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক -এর চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি নতুন, দুটি সংশোধিত এবং দুটি প্রকল্পে ব্যয় বৃদ্ধি ছাড়া শুধু সময় বৃদ্ধি করা হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুমোদিত ১২টি প্রকল্প হলো- মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ৪৫০ কোটি টাকা। ‘সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ১,৯৩০ কোটি টাকা, ‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকায় ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ১৬৪.৯৪ কোটি টাকা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ৫৬৭.২৯ কোটি টাক, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জনিয়ারিং কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প, অতিরিক্ত ব্যয় ৩৯৪.৮৪ কোটি টাকা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায় স্বাধীনতা স্মৃতিসৌধ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ প্রকল্প, চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পারিবারিক পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন (প্রথম সংশোধিত)” প্রকল্প, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ২১১.৯০ কোটি টাকা, পিএফডি, এইচইএফ, আইএফএম, এইচআরডি এবং এসডব্লিউপিএমএম-এর অত্যাবশ্যকীয় অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন’ প্রকল্প, ব্যয় ১,৫৪৬.৪৫ কোটি টাকা, ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসারদের বাসস্থান নির্মাণ’ প্রকল্প, ব্যয় ১৭৭.৮০ কোটি টাকা, নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত, চতুর্থবার সময় বৃদ্ধি) ও ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প, অতিরিক্ত ব্যয় ৩৯.৪৩ কোটি টাকা।

সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক পূর্বে অনুমোদিত নয়টি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়।

0Shares

নিউজ খুজুন