ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ফ্যাকাল্টি ও স্টাফ ডেভেলাপমেন্ট ল্যাব কর্মশালা

কর্মীদের দক্ষতার  ক্রমাগত উন্নয়ন এবং সমগ্র পৃথিবীতে শিক্ষাব্যবস্থায় প্রয়োগকৃত সমসাময়িক প্রচেষ্টার সাথে পরিচিতিকরণ ও প্রশিক্ষণ প্রদানের উদ্দেশে ̈ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়টি সূচনালগ্ন থেকে আয়োজন করে আসছে বিভিন্ন কর্মশালা। আধুনিক এবং ক্রমশ পরিবর্ধনশীল শিক্ষাব্যবস্থার সাথে সমন্বয় করে কর্মীদের গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অতি সম্পধতি বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন অনুষদের শিক্ষকগণ এবং প্রশাসনিক কর্মকর্তাদের ̄স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘সামার ২০২৪’ সেমিস্টারের ভিন্নমাত্রিক এ কর্মশালা। উ৩ ওয়ার্কশপটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ষ্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস, ষ্ট্যানফোর্ড সিড-এর উপদেষ্টা ও পরামর্শক, ডটলাইনস্ – আইটি পরিষেবা এবং কনসালটেন্সি ফার্মের নির্বাহী পরিচালক জনাব সহাসান মেহেদি। ১৭ এপ্রিল ইডিইউ লাইব্রেরী প্রাঙ্গনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যারয়টি শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আলাদা-আলাদা সেশনে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপন্থিত ছিলেন ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, টেধজারার প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। হাসান মেহেদী ওয়ার্কশপটি পরিচালনার পাশাপাশি কর্মজীবন এবং প্রশিক্ষক হিসেবে নিজের নানান অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। দিনভর অনুষ্ঠিত প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ এই ওয়ার্কশপ, অংশগ্রহণকারী সকলের কর্মদক্ষতা বৃদ্ধি এবং ইউনিভার্সিটি’র পরিমন্ডলে অত্যাধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়োগ ও অনুশীলন নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

0Shares

নিউজ খুজুন