লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার আমিরাবাদ জনকল্যাণ (বালক) উচ্চ বিদ্যালয়ে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদিত হয়। ২৫ জুলাই চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত ৩৭.১২.০০০০. ৫০২.২২.০৩৯.৫৪ নং স্মারকমূলে বিষয়টি নিশ্চিত হয়েছে। কমিটিতে মোঃ শহীদুল কবির সেলিম’কে সভাপতি,পদাধিকার বলে প্রধান শিক্ষক নুরুল আবচার’কে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে আমির আহমদ এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মোঃ ইউসুফ উদ্দীন’কে মনোনীত করে উক্ত ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়েছে বলে জারিকৃত উল্লেখিত স্মারক নম্বর সম্মিলিত প্রজ্ঞাপনমূলে জানা গেছে।
পাঠক সংখ্যাঃ ১৬৯
0Shares