‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় চলছে গাড়ি রেজিষ্ট্রেশন কার্যক্রম

‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ বন্দর নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আরো একটি ধাপ। নগরীর আটটি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে চলছে গাড়ি রেজিষ্ট্রেশন কার্যক্রম। ১২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম নগরীর জিইসি মোড়ে স্থাপিত বুথের রেজিষ্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি রেজিষ্ট্রেশনকৃত ড্রাইভার ও মালিকদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন। এছাড়াও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন