
আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ১৬ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হেডকোয়ার্টার সম্মেলন কক্ষে “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী ।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, জরুরি সেবার প্রস্তুতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে অনুষ্ঠানটি নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান। তিনি জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ ।
