আগের মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা

ডেস্ক রির্পোট :  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতি দেখা যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য প্রয়োজন হলে দ্রুত বিদেশে নেওয়ার সব প্রস্তুতি চলমান রয়েছে। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই কেবল এ ব্যবস্থা কার্যকর করা হবে।

বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ এবং নিয়মিতভাবে অগ্রগতির খোঁজ রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ জনসাধারণ।

উল্লেথ্য, ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৮০ বছর বয়সী এই নেত্রী বহুদিন ধরেই জটিল রোগে ভুগছেন। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে তার চিকিৎসা চলছে।

0Shares

নিউজ খুজুন