অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ
সাতকানিয়া প্রতিনিধি : ট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি নেতা এম এ হাশেম রাজুর গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সহ ১২ জনের বিরুদ্ধে ১১ জানুয়ারি সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে এলডিপি সভাপতি অলি আহমদসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। বলা হয়, অভিযুক্তরা সবাই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এলডিপি সভাপতি অলি আহমদের নির্দেশেই দলটির নেতা-কর্মী।উল্লেখ্য যে, গত ৮ জানুয়ারি রাতে এম এ হাশেম রাজু কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে দলীয় কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে ফেরার পথে বহনকারী মাইক্রোবাস বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে।