ডেস্ক রির্পোট : আগামী ২৭ ডিসেম্বর সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়সসীমা ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ১৪ ডিসেম্বর তিনি দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের বিভিন্ন জেলা আদালতে কর্মরত উচ্চ পদমর্যাদার বিচারকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ প্রদান করবেন।
উল্লেখ্য, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। তাকে ১০ আগস্ট নিয়োগ দেওয়া হয়।